হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে নিরাপত্তা উত্তেজনা এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। খবর শাফাক নিউজের। শনিবার ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক ফিউচার্সের দাম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের দুই কার্যদিবসে দাম কমলেও, বর্তমানে গ্যাসের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় ২৫ শতাংশের বেশি রয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এ অঞ্চলে অস্থিরতা দেখা দিলে জ্বালানি সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়। এদিকে কাতারের প্রধান রপ্তানি টার্মিনালের কাছে খালি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী কয়েকটি জাহাজ নতুন চালান নেওয়ার অপেক্ষায় রয়েছে। একই সময়ে ইউরোপ ও এশিয়ায় গ্রীষ্মকালের তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে এলএনজির চাহিদা বেড়ে যাওয়ায় ইউরোপের ক্রেতাদের পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে তুলনামূলক বেশি দাম দিতে হতে পারে। বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলো ৪৭ শতাংশের কিছু বেশি পূর্ণ রয়েছে, যা বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে কম।

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে নিরাপত্তা উত্তেজনা এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। খবর শাফাক নিউজের।

শনিবার ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক ফিউচার্সের দাম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের দুই কার্যদিবসে দাম কমলেও, বর্তমানে গ্যাসের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় ২৫ শতাংশের বেশি রয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এ অঞ্চলে অস্থিরতা দেখা দিলে জ্বালানি সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়।

এদিকে কাতারের প্রধান রপ্তানি টার্মিনালের কাছে খালি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী কয়েকটি জাহাজ নতুন চালান নেওয়ার অপেক্ষায় রয়েছে।

একই সময়ে ইউরোপ ও এশিয়ায় গ্রীষ্মকালের তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে এলএনজির চাহিদা বেড়ে যাওয়ায় ইউরোপের ক্রেতাদের পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে তুলনামূলক বেশি দাম দিতে হতে পারে।

বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলো ৪৭ শতাংশের কিছু বেশি পূর্ণ রয়েছে, যা বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে কম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow