হরমুজ চুক্তির অগ্রগতির মধ্যে ৫১টি জাহাজের রুট বদলেছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আলোচনা এগিয়ে যাওয়ার মধ্যেই ৫১টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের। সেন্টকম জানায়, ১৪ জুলাই ইরানকে ঘিরে সমুদ্রপথে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আবার কার্যকর হওয়ার পর এসব জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া মার্কিন বাহিনী দুটি জাহাজের চলাচল বন্ধ করেছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল সমুদ্রপথে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলা হচ্ছে কি না, তা যাচাই করা। এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, শিগগিরই একটি চুক্তি হতে পারে। ওই কর্মকর্তা জানান, বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করে চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। তবে ইরান চুক্তির শর্তগুলো পূরণ করছে কি না, তার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে। এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোত

হরমুজ চুক্তির অগ্রগতির মধ্যে ৫১টি জাহাজের রুট বদলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আলোচনা এগিয়ে যাওয়ার মধ্যেই ৫১টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের। সেন্টকম জানায়, ১৪ জুলাই ইরানকে ঘিরে সমুদ্রপথে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আবার কার্যকর হওয়ার পর এসব জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া মার্কিন বাহিনী দুটি জাহাজের চলাচল বন্ধ করেছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল সমুদ্রপথে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলা হচ্ছে কি না, তা যাচাই করা। এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, শিগগিরই একটি চুক্তি হতে পারে। ওই কর্মকর্তা জানান, বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করে চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। তবে ইরান চুক্তির শর্তগুলো পূরণ করছে কি না, তার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে। এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ নিয়েও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ওমানের উপকূলের কাছ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। অন্যদিকে ইরানের দাবি, প্রণালিটির দুই উপকূলীয় দেশের একটি হিসেবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তাদেরও ভূমিকা থাকা উচিত।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow