হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে গ্যাসের ট্যাংকার
প্রায় তিন মাস পর আবারও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী বড় বড় জাহাজ চলাচল শুরু করেছে। আজ সোমবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী দুটি ট্যাংকার হরমুজ প্রণালি পেরিয়ে পাকিস্তান ও চীনের পথে যাত্রা করেছে। খবর রয়টার্সের। শিপিং তথ্য অনুযায়ী, একটি এলএনজি ট্যাংকার পাকিস্তানে যাচ্ছে এবং আরেকটি চীনের উদ্দেশে রওনা হয়েছে। এর আগে ইরাকের অপরিশোধিত তেল বহনকারী একটি বড় তেলবাহী জাহাজও এই প্রণালি পার হয়েছে। বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন সীমিত আকারে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। ইরান নির্দিষ্ট একটি রুট ব্যবহার করে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে। গত কয়েক দিনে চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশে কয়েকটি বড় তেলবাহী জাহাজও হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এখনো উপসাগর এলাকায় শত শত জাহাজ অপেক্ষায় রয়েছে।
প্রায় তিন মাস পর আবারও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী বড় বড় জাহাজ চলাচল শুরু করেছে। আজ সোমবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী দুটি ট্যাংকার হরমুজ প্রণালি পেরিয়ে পাকিস্তান ও চীনের পথে যাত্রা করেছে। খবর রয়টার্সের।
শিপিং তথ্য অনুযায়ী, একটি এলএনজি ট্যাংকার পাকিস্তানে যাচ্ছে এবং আরেকটি চীনের উদ্দেশে রওনা হয়েছে। এর আগে ইরাকের অপরিশোধিত তেল বহনকারী একটি বড় তেলবাহী জাহাজও এই প্রণালি পার হয়েছে।
বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন সীমিত আকারে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। ইরান নির্দিষ্ট একটি রুট ব্যবহার করে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে।
গত কয়েক দিনে চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশে কয়েকটি বড় তেলবাহী জাহাজও হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এখনো উপসাগর এলাকায় শত শত জাহাজ অপেক্ষায় রয়েছে।
What's Your Reaction?