হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরোপুরি প্রণালিটি খুলে দিলে চলমান যুদ্ধের বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কাছে পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথাও ব্যক্তিগতভাবে তুলেছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। এখন মূল মনোযোগ হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত জুনে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার পর দেশটির পক্ষে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করা কঠিন হবে বলে ট্রাম্প মনে
ইরানের সঙ্গে যুদ্ধে বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরোপুরি প্রণালিটি খুলে দিলে চলমান যুদ্ধের বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কাছে পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথাও ব্যক্তিগতভাবে তুলেছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। এখন মূল মনোযোগ হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত জুনে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার পর দেশটির পক্ষে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করা কঠিন হবে বলে ট্রাম্প মনে করেন।
ট্রাম্পের ধারণা, ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করলে বা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে মার্কিন গোয়েন্দারা তা শনাক্ত করতে পারবে। একই সঙ্গে মার্কিন সামরিক অভিযানের হুমকিও তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রেখেছে বলে মনে করেন তিনি।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে গেলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি অব্যাহত রাখতে পারেন। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধও তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তিতে এমন ব্যবস্থা থাকতে হবে, যাতে ইরান ভবিষ্যতে তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে।
তবে নতুন এই অবস্থান কার্যকর হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আগের কঠোর অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সূত্র : টাইমস অব ইসরায়েল