হরমুজ প্রণালি থেকে পিছু হটল মার্কিন ডেস্ট্রয়ার

হরমুজ প্রণালির পূর্ব অংশে মার্কিন ডেস্ট্রয়ারগুলো পিছু হটেছে। আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলো সরে যায়। মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি।  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যে কোনো ধরনের নৌ অবরোধ আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা অবশ্যম্ভাবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। রেজাই বলেন, অতীতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তা প্রমাণ করে এই অঞ্চলে ইরানের কৌশলগত

হরমুজ প্রণালি থেকে পিছু হটল মার্কিন ডেস্ট্রয়ার

হরমুজ প্রণালির পূর্ব অংশে মার্কিন ডেস্ট্রয়ারগুলো পিছু হটেছে। আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলো সরে যায়। মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।

মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যে কোনো ধরনের নৌ অবরোধ আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা অবশ্যম্ভাবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

রেজাই বলেন, অতীতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তা প্রমাণ করে এই অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থান অত্যন্ত শক্তিশালী। তার মতে, ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না।

তিনি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ ও অপ্রকাশিত সামরিক সক্ষমতা রয়েছে, যা যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধের মতো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow