হরমুজ প্রণালি থেকে ভারতীয় জাহাজ ফিরিয়ে দিলো ইরান

হরমুজ প্রণালির ওমান উপকূলীয় রুট ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২৪ জুন, ওমান উপকূল বরাবর হরমুজ প্রণালিতে একটি সাময়িক করিডোর বা রুট চালুর ঘোষণা দিয়েছিল ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। পারস্য উপসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সার্বিক তত্ত্বাবধানে এই রুটটি পরিচালনার কথা রয়েছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি/IRGC) এই ওমান করিডোর ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওমান রুট ব্যবহারের চেষ্টাকারী জাহাজগুলোকে রেডিও যোগাযোগের মাধ্যমে অনবরত সতর্কবার্তা পাঠাচ্ছে আইআরজিসি। তাদের পক্ষ থেকে ওমান করিডোর বর্জন করে ইরানের নির্ধারিত ও অনুমোদিত করিডোর ব্যবহারের জন্য জাহাজগুলোকে সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে। শিপ ট্র্যাকিং বা জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ডেটার বরাত দিয়ে ফার্স নিউজ আরও জানিয়েছে, বুধবার (৮ জুলাই) সকালে হরমুজ প্রণালি অতিক্রম করা সব বাণি

হরমুজ প্রণালি থেকে ভারতীয় জাহাজ ফিরিয়ে দিলো ইরান

হরমুজ প্রণালির ওমান উপকূলীয় রুট ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ জুন, ওমান উপকূল বরাবর হরমুজ প্রণালিতে একটি সাময়িক করিডোর বা রুট চালুর ঘোষণা দিয়েছিল ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। পারস্য উপসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সার্বিক তত্ত্বাবধানে এই রুটটি পরিচালনার কথা রয়েছে।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি/IRGC) এই ওমান করিডোর ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওমান রুট ব্যবহারের চেষ্টাকারী জাহাজগুলোকে রেডিও যোগাযোগের মাধ্যমে অনবরত সতর্কবার্তা পাঠাচ্ছে আইআরজিসি। তাদের পক্ষ থেকে ওমান করিডোর বর্জন করে ইরানের নির্ধারিত ও অনুমোদিত করিডোর ব্যবহারের জন্য জাহাজগুলোকে সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে।

শিপ ট্র্যাকিং বা জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ডেটার বরাত দিয়ে ফার্স নিউজ আরও জানিয়েছে, বুধবার (৮ জুলাই) সকালে হরমুজ প্রণালি অতিক্রম করা সব বাণিজ্যিক ও মালবাহী জাহাজ ওমানের রুট এড়িয়ে শেষ পর্যন্ত ইরানের অনুমোদিত করিডোর দিয়েই যাতায়াত করতে বাধ্য হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow