হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পেতে ইরা‌নকে অনুরোধ জানানো হয়েছে। রোববার (১২ এ‌প্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এলে এই অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র বলছে, রোববার রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় অনুষ্ঠিত সাক্ষাতে দ্বিপাক্ষিক ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উভয়পক্ষ এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদে যাতায়াতের বিষয়টি বিবেচনার জন্য ইরানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। এ‌দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ইরানি রাষ্ট্রদূত। সেখানে দেওয়া বক্তব্যে জলিল রহিমি জাহানাবাদী বলেন, যুদ্ধাবস্থার জন্য অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপে

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পেতে ইরা‌নকে অনুরোধ জানানো হয়েছে। রোববার (১২ এ‌প্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এলে এই অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র বলছে, রোববার রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় অনুষ্ঠিত সাক্ষাতে দ্বিপাক্ষিক ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উভয়পক্ষ এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদে যাতায়াতের বিষয়টি বিবেচনার জন্য ইরানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

এ‌দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ইরানি রাষ্ট্রদূত।

সেখানে দেওয়া বক্তব্যে জলিল রহিমি জাহানাবাদী বলেন, যুদ্ধাবস্থার জন্য অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করবো। বাংলাদেশের জাহাজ ছাড়ার ব্যবস্থা করবো। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। গত বুধবার (৮ এপ্রিল) ভোরে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। তবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জাহাজটির নাবিকরা ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চেয়ে পাননি।

জেপিআই/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow