হরমুজ প্রণালি নিয়ে কড়া অবস্থানে ইরান, ট্রানজিট ফি আদায়ের ঘোষণা

হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ওমান সাগরে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করতে নতুন কৌশল অবলম্বন করছে দেশটি। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, তেহরানের ‘প্রতিপক্ষ’ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক ও ট্রানজিট চার্জ আরোপের পরিকল্পনা করছে ইরান সরকার। সামরিক বাহিনী এরই মধ্যে এই নতুন মেকানিজম বা প্রক্রিয়াগুলো অনুশীলনের কাজ শুরু করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট দিয়ে যেকোনো জাহাজের যাতায়াত অবশ্যই ইরানি পক্ষের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করতে হবে। বর্তমানে এই প্রণালিতে জাহাজের আনাগোনা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। এর মধ্যেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে অবরোধ আরোপের বিষয়টি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান দরকষাকষির ক্ষেত্রে ইরান হ

হরমুজ প্রণালি নিয়ে কড়া অবস্থানে ইরান, ট্রানজিট ফি আদায়ের ঘোষণা

হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ওমান সাগরে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করতে নতুন কৌশল অবলম্বন করছে দেশটি।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, তেহরানের ‘প্রতিপক্ষ’ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক ও ট্রানজিট চার্জ আরোপের পরিকল্পনা করছে ইরান সরকার। সামরিক বাহিনী এরই মধ্যে এই নতুন মেকানিজম বা প্রক্রিয়াগুলো অনুশীলনের কাজ শুরু করেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এই গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট দিয়ে যেকোনো জাহাজের যাতায়াত অবশ্যই ইরানি পক্ষের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করতে হবে। বর্তমানে এই প্রণালিতে জাহাজের আনাগোনা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। এর মধ্যেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে অবরোধ আরোপের বিষয়টি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান দরকষাকষির ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালিকে একটি ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।

ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ সাফ জানিয়েছেন, তাদের ‘সবার জন্য নিরাপত্তা অথবা কারো জন্য নিরাপত্তা নয়’-এই নীতি হরমুজ প্রণালির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

সূত্র : আল-জাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow