হরমুজ প্রণালিতে ইরানের গানবোট থেকে ট্যাংকারে গুলি

হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গুলি ছোড়া হয়েছে। ইরানের গানবোট থেকে গুলি ছোড়া হয়। ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।  শনিবার সংস্থাটি বলছে, একটি ট্যাংকারে হামলা চালানোর বিষয়ে তারা খবর পেয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে। এ দুটি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত। ইউকেএমটিও ট্যাংকারের ক্যাপ্টেনের বক্তব্য তুলে ধরে। ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সর্বশেষ খবর পর্যন্ত ক্রু সদস্যরা নিরাপদে আছেন। এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল আম্বিয়া’ এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘জলদস্যুতার’ শামিল। এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থাপনা

হরমুজ প্রণালিতে ইরানের গানবোট থেকে ট্যাংকারে গুলি
হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গুলি ছোড়া হয়েছে। ইরানের গানবোট থেকে গুলি ছোড়া হয়। ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।  শনিবার সংস্থাটি বলছে, একটি ট্যাংকারে হামলা চালানোর বিষয়ে তারা খবর পেয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে। এ দুটি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত। ইউকেএমটিও ট্যাংকারের ক্যাপ্টেনের বক্তব্য তুলে ধরে। ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সর্বশেষ খবর পর্যন্ত ক্রু সদস্যরা নিরাপদে আছেন। এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল আম্বিয়া’ এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘জলদস্যুতার’ শামিল। এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে থাকবে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরান থেকে ছেড়ে যাওয়া ও ইরানের বন্দরমুখী জাহাজগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, ততক্ষণ হরমুজে এ অবরোধ চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow