হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের কমলেও বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক স্পট মার্কেটে বুধবার (১১ মার্চ) প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,১৯৮.২৯ ডলারে। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৫,২০৬.৪০ ডলারে নেমেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে। কারণ, বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে। মেটালস ফোকাসের সিঙ্গাপুরভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক নিকোস কাভালিস বলেন, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমায় স্বর্ণের নিরাপদ বিনিয়োগের বৈশিষ্ট্য আবার সামনে এসেছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজারে তারা আশাবাদী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সবচেয়ে তীব্র বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। এতে এক সপ্তাহ ধরে বহু তেলবাহী জাহাজ আটকে আছে এবং উৎপাদনও সীমিত হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরে স্বর্ণের দাম ২০ শতাংশের বে
আন্তর্জাতিক স্পট মার্কেটে বুধবার (১১ মার্চ) প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,১৯৮.২৯ ডলারে। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৫,২০৬.৪০ ডলারে নেমেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে। কারণ, বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে।
মেটালস ফোকাসের সিঙ্গাপুরভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক নিকোস কাভালিস বলেন, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমায় স্বর্ণের নিরাপদ বিনিয়োগের বৈশিষ্ট্য আবার সামনে এসেছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজারে তারা আশাবাদী।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সবচেয়ে তীব্র বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। এতে এক সপ্তাহ ধরে বহু তেলবাহী জাহাজ আটকে আছে এবং উৎপাদনও সীমিত হয়েছে।
ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরে স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে এবং একের পর এক নতুন রেকর্ড গড়েছে। নিকোস কাভালিস মনে করেন, চলতি বছরের তৃতীয় বা চতুর্থ প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬ হাজার ডলারেরও বেশি হতে পারে।
অন্য মূল্যবান ধাতুর বাজারে, রূপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৮৭.৭৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ২,১৮৮.২৭ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১,৬৬৩.৩৯ ডলারে উঠেছে।
বাজার এখন যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া শুক্রবার প্রকাশিত হবে ব্যক্তিগত ভোগ ব্যয়ের মূল্যসূচক (পিসিই), যা ফেডারেল রিজার্ভের জন্য গুরুত্বপূর্ণ সূচক। বিশ্লেষকরা মনে করছেন, ১৮ মার্চের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে, তবে বিনিয়োগকারীরা চলতি বছরে অন্তত দুই দফা সুদের হার কমানোর সম্ভাবনা দেখছেন।
What's Your Reaction?