হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের দাবি উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি মানববিহীন আকাশযান ট্যাংকারটিতে আঘাত হানে। এতে জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় জাহাজের সব ক্রু নিরাপদে আছেন এবং তাদের হিসাবও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হামলার কারণে পরিবেশের কোনো ক্ষতি বা তেল ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সেখানে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। এদিকে ইয়েমেনের ওপর আরোপিত স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহের ওপর থা
হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের দাবি উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি মানববিহীন আকাশযান ট্যাংকারটিতে আঘাত হানে। এতে জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনায় জাহাজের সব ক্রু নিরাপদে আছেন এবং তাদের হিসাবও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হামলার কারণে পরিবেশের কোনো ক্ষতি বা তেল ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সেখানে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
এদিকে ইয়েমেনের ওপর আরোপিত স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের করতে বলেছে দেশটি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ইউলিয়া ঝদানভা এ আহ্বান জানান। ইয়েমেনে চলমান সহিংসতা বৃদ্ধির জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
ঝদানভা বলেন, আমরা ইয়েমেনের ওপর স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার এবং দেশটিতে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের ওপর থাকা সব বিধিনিষেধ প্রত্যাহারের স্পষ্ট দাবি জানাচ্ছি।
What's Your Reaction?