হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর খালিজ টাইমসের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় ‌পরোক্ষ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন

হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর খালিজ টাইমসের।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো।

হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে।

তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় ‌পরোক্ষ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে।

গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালালে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow