হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা, নিরাপত্তাচ, জাহাজ চলাচল, সংশ্লিষ্ট সেবা এবং ফি নির্ধারণের বিষয়গুলো নিয়ে যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে ইরান ও ওমান। মঙ্গলবার (২৩ জুন) মাসকাটে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরকালে সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত যৌথ কমিটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা, নিরাপত্তা, সংশ্লিষ্ট সেবা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্ভাব্য ফি নির্ধারণের বিষয়গুলো পর্যালোচনা করবে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালানো হবে। ইরান ও ওমান পুনর্ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে প্রণালিসংক্রান্ত যেকোনও ব্যবস্থাপনায় দুই উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকারকে সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ ক

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা, নিরাপত্তাচ, জাহাজ চলাচল, সংশ্লিষ্ট সেবা এবং ফি নির্ধারণের বিষয়গুলো নিয়ে যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে ইরান ও ওমান। মঙ্গলবার (২৩ জুন) মাসকাটে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরকালে সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত যৌথ কমিটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা, নিরাপত্তা, সংশ্লিষ্ট সেবা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্ভাব্য ফি নির্ধারণের বিষয়গুলো পর্যালোচনা করবে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালানো হবে।

ইরান ও ওমান পুনর্ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে প্রণালিসংক্রান্ত যেকোনও ব্যবস্থাপনায় দুই উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকারকে সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow