হরমুজ প্রণালী খুলতে সবকিছু করব : স্টারমার

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে নিজের সাধ্যমতো সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর ইরান যুদ্ধের প্রভাব কমাতে এবং বৈশ্বিক অর্থনীতি সচল রাখতে হরমুজ প্রণালী উন্মুক্ত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির। স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করা, সমঝোতায় পৌঁছানো এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা— এই নীতিগুলোর ভিত্তিতে দেশগুলোর একটি জোট গঠন করা জরুরি। কারণ ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়ছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী আবার সচল করতে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি রসদসহ অর্থনৈতিক সহায়তা এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনাও দরকার। এসব বিষয় সমন্বয় করতেই একত্রিত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। জানা গেছে, শুক্রবার বিকেলে স্টারমার ও ম্যাক্রোঁ প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকের মূল

হরমুজ প্রণালী খুলতে সবকিছু করব : স্টারমার
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে নিজের সাধ্যমতো সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর ইরান যুদ্ধের প্রভাব কমাতে এবং বৈশ্বিক অর্থনীতি সচল রাখতে হরমুজ প্রণালী উন্মুক্ত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির। স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করা, সমঝোতায় পৌঁছানো এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা— এই নীতিগুলোর ভিত্তিতে দেশগুলোর একটি জোট গঠন করা জরুরি। কারণ ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়ছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী আবার সচল করতে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি রসদসহ অর্থনৈতিক সহায়তা এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনাও দরকার। এসব বিষয় সমন্বয় করতেই একত্রিত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। জানা গেছে, শুক্রবার বিকেলে স্টারমার ও ম্যাক্রোঁ প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুপাক্ষিক মিশন গঠন করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow