হরমুজে উত্তেজনা কমানোর উপায় জানালেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ জেনারেল

হরমুজ প্রণালিতে চলমান সামরিক উত্তেজনা নিরসনে বহিরাগত পর্যবেক্ষক ও পারস্পরিক আস্থার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা কর্মকর্তা সাইমন মেয়াল। লন্ডন থেকে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির বড় চ্যালেঞ্জ হলো ‘ইরানে ঠিক কারা নিয়ন্ত্রণে রয়েছে’ তা স্পষ্ট নয়। তিনি সতর্ক করে বলেন, কট্টরপন্থী গোষ্ঠীগুলো সমাধান না চাইলে উত্তেজনা কমানো কঠিন হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ হতে পারে। মেয়াল বলেন, উত্তেজনা কমাতে হলে ধাপে ধাপে আস্থা গড়ে তুলতে হবে এবং বহিরাগত পর্যবেক্ষকদের মাধ্যমে পরিস্থিতি যাচাই করা দরকার। তিনি আরও উল্লেখ করেন, সামনের দিনগুলোতে বেসামরিক জাহাজ চলাচল ঝুঁকির মধ্যে থাকবে। বেসামরিক নাবিকদের নিয়ে চলাচলকারী জাহাজগুলো খুবই সতর্ক থাকবে, যদি না তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়। তার মতে, পরিস্থিতি স্থিতিশীল করতে হলে ধাপে ধাপে অগ্রসর হতে হবে, কারণ যেকোনো সময় আবার সহিংসতা ফিরে আসার আশঙ্কা রয়েছে। এদিকে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দা

হরমুজে উত্তেজনা কমানোর উপায় জানালেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ জেনারেল

হরমুজ প্রণালিতে চলমান সামরিক উত্তেজনা নিরসনে বহিরাগত পর্যবেক্ষক ও পারস্পরিক আস্থার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা কর্মকর্তা সাইমন মেয়াল। লন্ডন থেকে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির বড় চ্যালেঞ্জ হলো ‘ইরানে ঠিক কারা নিয়ন্ত্রণে রয়েছে’ তা স্পষ্ট নয়।

তিনি সতর্ক করে বলেন, কট্টরপন্থী গোষ্ঠীগুলো সমাধান না চাইলে উত্তেজনা কমানো কঠিন হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ হতে পারে।

মেয়াল বলেন, উত্তেজনা কমাতে হলে ধাপে ধাপে আস্থা গড়ে তুলতে হবে এবং বহিরাগত পর্যবেক্ষকদের মাধ্যমে পরিস্থিতি যাচাই করা দরকার।

তিনি আরও উল্লেখ করেন, সামনের দিনগুলোতে বেসামরিক জাহাজ চলাচল ঝুঁকির মধ্যে থাকবে। বেসামরিক নাবিকদের নিয়ে চলাচলকারী জাহাজগুলো খুবই সতর্ক থাকবে, যদি না তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়।

তার মতে, পরিস্থিতি স্থিতিশীল করতে হলে ধাপে ধাপে অগ্রসর হতে হবে, কারণ যেকোনো সময় আবার সহিংসতা ফিরে আসার আশঙ্কা রয়েছে।

এদিকে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দাবি করেছে, একাধিক গুপ্তচর ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়ে ভূপাতিত করার সময় এই আওয়াজ হয়েছে।

ইরান বলছে, দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবিলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow