হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। সোমবার (১৩ জুলাই) আইএমও জানায়, আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত কোনো প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর এ ধরনের ফি আরোপ করা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত তথ্যও চেয়েছে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ চালু করবে যুক্তরাষ্ট্র। তবে অন্য দেশের জাহাজ চলাচল চালু থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার খরচ মেটাতে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি নেওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে, ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ বলেছে, সাম্প্রতিক মার্কিন হামলার কারণে বর্তমানে হরমুজ দিয়ে নিরাপদে জাহাজ চলাচল সম্ভব নয়। গত সপ্তাহে আইএমওর কাউন্সিল হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণে ইরানের নতুন কর্তৃপক্ষ গঠনের সমালোচনা করে। একই সঙ্গে সদস্য দেশগুলোকে প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের দাবি বা আন্তর্জাতিক নৌযান চলাচলে আরোপিত

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

সোমবার (১৩ জুলাই) আইএমও জানায়, আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত কোনো প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর এ ধরনের ফি আরোপ করা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত তথ্যও চেয়েছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ চালু করবে যুক্তরাষ্ট্র। তবে অন্য দেশের জাহাজ চলাচল চালু থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার খরচ মেটাতে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি নেওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে, ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ বলেছে, সাম্প্রতিক মার্কিন হামলার কারণে বর্তমানে হরমুজ দিয়ে নিরাপদে জাহাজ চলাচল সম্ভব নয়।

গত সপ্তাহে আইএমওর কাউন্সিল হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণে ইরানের নতুন কর্তৃপক্ষ গঠনের সমালোচনা করে। একই সঙ্গে সদস্য দেশগুলোকে প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের দাবি বা আন্তর্জাতিক নৌযান চলাচলে আরোপিত বিধিনিষেধ স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, গত ১৯ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে সেই চুক্তি অনুযায়ী, জাহাজগুলোকে ইরান নির্ধারিত করিডোর দিয়ে চলাচলের জন্য আগে অনুমতি নিতে হতো।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow