হলিক্রসে গণস্বাস্থ্যের ক্যানসার সচেতনতা কর্মসূচি

হলিক্রস কলেজে ক্যানসার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হলিক্রস কলেজ ও হলিক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের সহযোগিতায় রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। দ্বাদশ শ্রেণির প্রায় ১৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পর পর ২টি অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অন্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযাগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। ডা. সাদিয়া হাবিব অর্পি নিবন্ধিত নারীদের স্তন পরীক্ষার ওপর প্রশিক্ষণ দেন। স্ক্রিনিংয়ের জন্য নিবন্ধিত হন ৫০০ এর অধিক অভিভাবক ও শিক্ষিকা। আজ গণস্বাস্থ্য ক্যানসারের ৪ জন নারী চিকিৎসক ও ৩ জন নার্স/প্যারামেডিক ২৪০ জনের স্ক্রিনিং করেছেন। আগামী শনিবার অন্যদের স্ক্রিনিং সম্পন্ন হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন স্বাগত বক্তব্য দেন। এসইউজে/এমআইএইচএস/

হলিক্রসে গণস্বাস্থ্যের ক্যানসার সচেতনতা কর্মসূচি

হলিক্রস কলেজে ক্যানসার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হলিক্রস কলেজ ও হলিক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের সহযোগিতায় রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

দ্বাদশ শ্রেণির প্রায় ১৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পর পর ২টি অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

অন্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযাগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব।

ডা. সাদিয়া হাবিব অর্পি নিবন্ধিত নারীদের স্তন পরীক্ষার ওপর প্রশিক্ষণ দেন। স্ক্রিনিংয়ের জন্য নিবন্ধিত হন ৫০০ এর অধিক অভিভাবক ও শিক্ষিকা। আজ গণস্বাস্থ্য ক্যানসারের ৪ জন নারী চিকিৎসক ও ৩ জন নার্স/প্যারামেডিক ২৪০ জনের স্ক্রিনিং করেছেন। আগামী শনিবার অন্যদের স্ক্রিনিং সম্পন্ন হবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন স্বাগত বক্তব্য দেন।

এসইউজে/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow