হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন–এর (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক–কে জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন পাওয়ার পর তার মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। এর আগে গত রবিবারও জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যার অভিযোগ এবং তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির চারটি মামলায় খায়রুল হককে জামিন দিয়েছিল হাইকোর্ট। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে পুলিশ খায়রুল হককে গ্রেপ্তার করে। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ম

হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন–এর (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক–কে জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পাওয়ার পর তার মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। এর আগে গত রবিবারও জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যার অভিযোগ এবং তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির চারটি মামলায় খায়রুল হককে জামিন দিয়েছিল হাইকোর্ট।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে পুলিশ খায়রুল হককে গ্রেপ্তার করে। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই দিন নারায়ণগঞ্জের বন্দর থানায় নুরুল ইসলাম মোল্লা আরেকটি মামলা করেন।

এর আগে ৪ আগস্ট প্লট জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। গত বুধবার দুদকের মামলাটি ছাড়া বাকি চার মামলায় শুনানি শেষ হয়।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়।

২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর তিনবার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow