হাইকোর্টে ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে

মিরপুরের শিশু হত্যাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস  কাজল। বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান। হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে মিরপুরের শিশু হত্যা-ধর্ষণ মামলার বিচার। রাষ্ট্রপক্ষ থেকে মামলা শুনানিতে কোনো মুলতবি আবেদন করা হবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিশেষ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে এদিন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলেছি, আমরা মিরপুরের শিশু হত্যা মামলার শুনানিতে কোনো মুলতবির আবেদন করবো না। বিরতিহীনভাবে শুনানি করবো। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় মিরপুরের শিশু ধর্ষণ ও হত্যা মামলাটি থাকতে পারে। এফএইচ/এমআইএইচএস

হাইকোর্টে ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে

মিরপুরের শিশু হত্যাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস  কাজল। বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।

হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে মিরপুরের শিশু হত্যা-ধর্ষণ মামলার বিচার। রাষ্ট্রপক্ষ থেকে মামলা শুনানিতে কোনো মুলতবি আবেদন করা হবে না।

অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিশেষ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে এদিন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলেছি, আমরা মিরপুরের শিশু হত্যা মামলার শুনানিতে কোনো মুলতবির আবেদন করবো না। বিরতিহীনভাবে শুনানি করবো।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় মিরপুরের শিশু ধর্ষণ ও হত্যা মামলাটি থাকতে পারে।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow