‘হাইড্রেশন ব্রেক’-এর পক্ষে কথা বললেন ব্রাজিলের কুনহা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এর আগে দলের স্ট্রাইকার মাতেউস কুনহা, যিনি এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে তিনটি গোল করেছেন, বহুল আলোচিত হাইড্রেশন ব্রেক (পানি পান ও বিশ্রামের বিরতি)-এর পক্ষে মত দিয়েছেন। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, \'এই বিরতির ফলে আমরা আরও বেশি তথ্য পাই এবং কোচের নির্দেশনা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি। আমি এটিকে ইতিবাচক বিষয় হিসেবেই দেখি।\' বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই ফরোয়ার্ডের মতে, খেলার মাঝখানে এই বিরতি শুধু বিশ্রামের সুযোগই দেয় না, খেলোয়াড়দের কোচের কাছ থেকে অতিরিক্ত নির্দেশনাও পাওয়ার সুযোগ করে দেয়। ফলে বিরতির আগেই কৌশলগত কিছু বিষয় সংশোধন করা সম্ভব হয়। তিনি বলেন, \'এটি কোচের সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করার আরেকটি সুযোগ। আমাদের কাছে যত বেশি তথ্য থাকবে, ততই আমরা উপকৃত হব।\' কুনহা আরও জানান, চার ধাপে অনুশীলনের পদ্ধতির সঙ্গে ব্রাজিল দল খুব সহজেই মানিয়ে নিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তীব্র গরমে এই ব্যবস্থা খেলোয়াড়দের জন্য অত্যন্ত উপকারী বলে তিনি মনে করেন। তিনি বলেন, \'আজ অন

‘হাইড্রেশন ব্রেক’-এর পক্ষে কথা বললেন ব্রাজিলের কুনহা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এর আগে দলের স্ট্রাইকার মাতেউস কুনহা, যিনি এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে তিনটি গোল করেছেন, বহুল আলোচিত হাইড্রেশন ব্রেক (পানি পান ও বিশ্রামের বিরতি)-এর পক্ষে মত দিয়েছেন।

শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এই বিরতির ফলে আমরা আরও বেশি তথ্য পাই এবং কোচের নির্দেশনা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি। আমি এটিকে ইতিবাচক বিষয় হিসেবেই দেখি।'

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই ফরোয়ার্ডের মতে, খেলার মাঝখানে এই বিরতি শুধু বিশ্রামের সুযোগই দেয় না, খেলোয়াড়দের কোচের কাছ থেকে অতিরিক্ত নির্দেশনাও পাওয়ার সুযোগ করে দেয়। ফলে বিরতির আগেই কৌশলগত কিছু বিষয় সংশোধন করা সম্ভব হয়।

তিনি বলেন, 'এটি কোচের সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করার আরেকটি সুযোগ। আমাদের কাছে যত বেশি তথ্য থাকবে, ততই আমরা উপকৃত হব।'

কুনহা আরও জানান, চার ধাপে অনুশীলনের পদ্ধতির সঙ্গে ব্রাজিল দল খুব সহজেই মানিয়ে নিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তীব্র গরমে এই ব্যবস্থা খেলোয়াড়দের জন্য অত্যন্ত উপকারী বলে তিনি মনে করেন।

তিনি বলেন, 'আজ অনুশীলনে আমরা প্রায় হাঁপিয়ে উঠেছিলাম। সাধারণত আমরা সাউনায় যেতে অভ্যস্ত, কিন্তু আজ সেটাও বাতিল করতে হয়েছে, কারণ আর কেউই সহ্য করতে পারছিল না।'

রোববার বাংলাদেশ সময় অনুযায়ী রাত ২টায় শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি নিয়ে কুনহা বিশেষভাবে প্রতিপক্ষের আক্রমণভাগ সম্পর্কে সতর্ক থাকার কথা বলেছেন।

তার ভাষায়, 'আমরা অনুশীলনের বড় একটি অংশই রক্ষণভাগকে সংগঠিত করার কাজে ব্যয় করেছি। তাদের আক্রমণভাগ খুবই শক্তিশালী এবং অনেক অস্ত্র রয়েছে। আমরা তাদের অনেক খেলোয়াড়কে ভালোভাবে চিনি। শুধু আরলিং হালান্ডকে (যার পাঁচটি গোল রয়েছে) নয়, তাদের অন্য খেলোয়াড়দের প্রতিও আমাদের সমান মনোযোগী থাকতে হবে।'

আরআর/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow