হাওরে ঘাস কাটতে গিয়ে ঝরে গেল কৃষকের প্রাণ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে শরীফ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশের বাহিরচর হাওর এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের বাসিন্দা এবং আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেলের দিকে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি খোলা মাঠেই বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টি থামার পর স্থানীয় লোকজন হাওরের মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে শরীফ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশের বাহিরচর হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষক শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের বাসিন্দা এবং আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেলের দিকে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি খোলা মাঠেই বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টি থামার পর স্থানীয় লোকজন হাওরের মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।
What's Your Reaction?