হাওরে সন্ধ্যা ৬টার পর চলবে না যাত্রীবাহী নৌকা

হাওর অঞ্চলে নৌ-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর যাত্রীবাহী নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। সম্প্রতি মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পর্যটন ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর মিঠামইন ঘাট থেকে কোনো যাত্রীবাহী নৌকা ছেড়ে যেতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এ আদেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে মিঠামইন থেকে করিমগঞ্জের বালিখলা ও চামড়া বন্দরগামী নৌ পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন রাতে জেলার মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় একটি পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০ জন পর্যটক হাওর ভ্রমণ শেষে রাতে মিঠামইন থেকে বালিখোলা ঘাটের উদ্দেশে রওয়ানা দেন। ট্রলারটি হাসানপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্

হাওরে সন্ধ্যা ৬টার পর চলবে না যাত্রীবাহী নৌকা

হাওর অঞ্চলে নৌ-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর যাত্রীবাহী নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

সম্প্রতি মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পর্যটন ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর মিঠামইন ঘাট থেকে কোনো যাত্রীবাহী নৌকা ছেড়ে যেতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এ আদেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে মিঠামইন থেকে করিমগঞ্জের বালিখলা ও চামড়া বন্দরগামী নৌ পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন রাতে জেলার মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় একটি পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০ জন পর্যটক হাওর ভ্রমণ শেষে রাতে মিঠামইন থেকে বালিখোলা ঘাটের উদ্দেশে রওয়ানা দেন। ট্রলারটি হাসানপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত ট্রলারে উঠে যাত্রীদের জিম্মি করে। পরে তারা যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেন।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ‌‌‘উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় বাসিন্দা ও নৌকার মাঝিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ব্যবস্থা আগেও ছিল। সন্ধ্যা ৬টায় শেষ ট্রিপ পরিচালিত হবে।’

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ‘সন্ধ্যার পর হাওরের নৌপথ নিরাপদ থাকে না। হাওর একটি বিশাল এলাকা। মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। সম্প্রতি ডাকাতির ঘটনাও ঘটেছে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এসকে রাসেল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow