হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সুনামগঞ্জের যুবকের মৃত্যু

হাওরে হাঁস রাখতে গিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার সফিক মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিক ওই গ্রামের বিরাজ মিয়ার ছেলে। নিততের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার। খোঁজ নিয়ে জানা গেছে,হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মত সকালেও হাওরে হাঁস রাখতে যায়। হাঁস রাখার সময় হঠাৎ করে ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো লুৎফুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে হাঁস রাখালের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সুনামগঞ্জের যুবকের মৃত্যু

হাওরে হাঁস রাখতে গিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার সফিক মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিক ওই গ্রামের বিরাজ মিয়ার ছেলে।

নিততের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

খোঁজ নিয়ে জানা গেছে,হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মত সকালেও হাওরে হাঁস রাখতে যায়। হাঁস রাখার সময় হঠাৎ করে ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো লুৎফুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে হাঁস রাখালের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow