হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৯
রাজধানীর হাজারীবাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। হাজারীবাগ থানার পুলিশের বরাতে তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি। আরিফা আখতার প্রীতি জানান, বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক কারবারের অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু জব্দ করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
হাজারীবাগ থানার পুলিশের বরাতে তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।
আরিফা আখতার প্রীতি জানান, বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক কারবারের অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু জব্দ করা হয়েছে।
What's Your Reaction?