হাটহাজারীতে প্রেমিকার সঙ্গে ভিডিওকলে থেকে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে প্রেমিকার সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে ইসমাইল সিকদার (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিম্মত শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ জানান, শনিবার রাতে ইসমাইলের মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আরও পড়ুন আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি? স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আরও জানান, ইসমাইলের সঙ্গে এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগে ওই তরুণীর সঙ্গে ইসমাইল ভিডিওকলে ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে রাতে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রোববার সকালে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ম
চট্টগ্রামের হাটহাজারীতে প্রেমিকার সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে ইসমাইল সিকদার (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিম্মত শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ জানান, শনিবার রাতে ইসমাইলের মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি?
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আরও জানান, ইসমাইলের সঙ্গে এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগে ওই তরুণীর সঙ্গে ইসমাইল ভিডিওকলে ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে রাতে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রোববার সকালে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?