হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলন থামানোর অনুরোধ জানিয়ে বদলিকৃত শিক্ষক মোহাম্মদ মহসীন হাত জোড় করে শিক্ষার্থীদের বলেন, এমন কিছু না করতে, যাতে তার চাকরি চলে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপনের প্রতিবাদে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ‘কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে আগে থেকেই শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একযোগে সাত শিক্ষককে বদলি করা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত। তারা বদলির আদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট শিক্ষকদের কলেজে বহাল রাখার দাবি জানান। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি থামানোর অনুরোধ জানান বদলিকৃত শিক্ষক মোহাম্মদ মহসীন। চাকরি রক্ষার স্বা

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’
কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলন থামানোর অনুরোধ জানিয়ে বদলিকৃত শিক্ষক মোহাম্মদ মহসীন হাত জোড় করে শিক্ষার্থীদের বলেন, এমন কিছু না করতে, যাতে তার চাকরি চলে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপনের প্রতিবাদে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ‘কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে আগে থেকেই শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একযোগে সাত শিক্ষককে বদলি করা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত। তারা বদলির আদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট শিক্ষকদের কলেজে বহাল রাখার দাবি জানান। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি থামানোর অনুরোধ জানান বদলিকৃত শিক্ষক মোহাম্মদ মহসীন। চাকরি রক্ষার স্বার্থে তিনি হাত জোড় করে শিক্ষার্থীদের কাছে আবেদন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি সরকারি চাকরির ওপর নির্ভরশীল একজন মানুষ। তোমরা এমন কিছু করবে না, যাতে আমার এই চাকরিটা চলে যায়। তোমরা আমার ক্ষতি করোনা। এটা শুধু আমার না, আমার পুরো পরিবারের বাঁচার অবলম্বন।’ এ সময় তাকে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার তুলে নিতেও দেখা যায়। এক শিক্ষার্থী বলেন, মহসীন স্যারের মতো ভালো শিক্ষকরা আছেন বলেই শিক্ষার্থীরা ইংরেজি ভালোভাবে শিখতে পারছে। তাকে কুমিল্লা থেকে অন্যত্র বদলি করা হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাহ আমান উদ্দিন মাহমুদ নামে একজন লিখেছেন, কুমিল্লা শহরে ইংরেজি শিক্ষকের কথা বললেই আজও দুজনের নাম মাথায় আসে। একজন জুবাইদা ম্যাম, আরেকজন মহসিন স্যার। উল্লেখ্য, কুমিল্লা সরকারি মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় গত ১৩ জুলাই ভারী বৃষ্টিতে কলেজ ক্যাম্পাসে হাঁটুর বেশি পানি জমে যায়। জলাবদ্ধতা মাড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুসের সই করা এক প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে দেশের বিভিন্ন জেলায় বদলির (ওএসডি) আদেশ জারি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow