হাতাহাতির ঘটনায় বড় অঙ্কের জরিমানা ভালভের্দে-চুয়ামেনির

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সটা খুবই হতাশাজনক রিয়াল মাদ্রিদের। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার শঙ্কায় রয়েছে ক্লাবটি। এরমধ্যে ক্লাবের দুই সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদরিকো ভালভের্দের হাতাহাতির খবরে অস্থিরতা চলছে ক্লাবের ভেতরেও। বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে বৃহস্পতিবারও। অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এই ঘটনায় ক্লাবের দুই সদস্যকেই বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ। দুই খেলোয়াড়কে ৫ লাখ ইউরো (৬ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ক্লাব জানায়, উভয় খেলোয়াড়ই ক্লাবের কাছে অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব তাদের ক্ষমা গ্রহণ করলেও আর্থক শাস্তিমূলক ব্যবস্থা বহাল রেখেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে। তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। এমন অস্থিরতার মাঝেই আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগা

হাতাহাতির ঘটনায় বড় অঙ্কের জরিমানা ভালভের্দে-চুয়ামেনির

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সটা খুবই হতাশাজনক রিয়াল মাদ্রিদের। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার শঙ্কায় রয়েছে ক্লাবটি। এরমধ্যে ক্লাবের দুই সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদরিকো ভালভের্দের হাতাহাতির খবরে অস্থিরতা চলছে ক্লাবের ভেতরেও।

বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে বৃহস্পতিবারও। অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এই ঘটনায় ক্লাবের দুই সদস্যকেই বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ। দুই খেলোয়াড়কে ৫ লাখ ইউরো (৬ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে ক্লাব জানায়, উভয় খেলোয়াড়ই ক্লাবের কাছে অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব তাদের ক্ষমা গ্রহণ করলেও আর্থক শাস্তিমূলক ব্যবস্থা বহাল রেখেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে। তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া।

এমন অস্থিরতার মাঝেই আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে এল ক্লাসিকোতে জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের সামনে। অন্যদিকে রিয়ালকে হারাতে পারলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

আইএন/এমএমআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow