হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানার মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এডিসি মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। গ্রেফতাররা হলেন- মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। তারা সবাই ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে। সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন মাহফুজ্জামান সরকার। এসময় তার এক বন্ধু সঙ্গে ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশাপাশি চলা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়িটির ঘষা লাগে।

হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানার মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এডিসি মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

গ্রেফতাররা হলেন- মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। তারা সবাই ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন মাহফুজ্জামান সরকার। এসময় তার এক বন্ধু সঙ্গে ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশাপাশি চলা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়িটির ঘষা লাগে। তখন ওই গাড়ির লোকজন মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে এবং বাকবিতণ্ড হয়। পরে ১০-১২ জন এসে তার ওপর অতর্কিত হামলা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মধ্যপ ছিলেন বলে শুনেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

জানা গেছে, মারধরে আহত এডিসি মাহফুজ্জামান সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow