হাতিয়ায় অচিরেই নতুন ফেরি যুক্ত হবে: প্রতিমন্ত্রী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণের সুবিধার্থে অচিরেই নতুন ফেরি যুক্ত হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা নৌ-ঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, পাশাপাশি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। যার ফলশ্রুতিতে নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে দেখতে এসেছি। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা পস্থিত ছিলেন। ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

হাতিয়ায় অচিরেই নতুন ফেরি যুক্ত হবে: প্রতিমন্ত্রী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণের সুবিধার্থে অচিরেই নতুন ফেরি যুক্ত হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা নৌ-ঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, পাশাপাশি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। যার ফলশ্রুতিতে নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে দেখতে এসেছি।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা পস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow