‘হাদি ভাইকে যেন ভুলে না যাই’

‘যেই হাদি ভাই সবার মাথার তাজ ছিলেন, তাকে নিয়ে এখন হাস্যরস কেন হয়—এটা ভেবে দেখেছেন?’—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জোবায়ের হোসাইন। ১৯ জুন রাত ৩টা ১০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ প্রশ্ন করেন। জোবায়ের হোসাইন লিখেছেন, ‘‌‘হাদি ভাইকে যেন ভুলে না যাই’—এই টাইপ পোস্ট দিলেই এখন হা হা রিঅ্যাক্টের বন্যা বয়ে যায়। এখন যারা এটা পোস্ট করেন; তারা সিরিয়াসলি হাদি ভাইকে ভুলে না যাওয়ার রিমাইন্ডার না বরং হাস্যরস করতেই পোস্ট দেন। কিন্তু যেই হাদি ভাই সবার মাথার তাজ ছিলেন, তাকে নিয়ে এখন হাস্যরস কেন হয়—এটা ভেবে দেখেছেন?’ আরও পড়ুন পাঠ্যবইয়ে বীরত্বগাথা / সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হাদির বোন মাসুমা তিনি লিখেছেন, ‘একসময় যারা জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগে সোশাল মিডিয়া গরম করেছে, তারা এখন কেন এটা দেখলেই এড়িয়ে যায়—এটা আপনারা বের করেছেন? করেননি। হাদি ভাইকে হত্যার পর জানাজায় দাঁড়িয়ে কাঁদা লোককেও আমি এখন বিরক্ত হয়ে যেতে দেখেছি।’ সবশেষে তিনি লিখেছেন, ‘হাদি ভাইয়ের ইডিওলজি, তার ফিলোসোফি যদি আসলেই স্টাবলিশ করতে চান, সবার মধ্যে ছড়িয়ে দিতে চান—তাহলে এই প্রশ্নগুলো

‘হাদি ভাইকে যেন ভুলে না যাই’

‘যেই হাদি ভাই সবার মাথার তাজ ছিলেন, তাকে নিয়ে এখন হাস্যরস কেন হয়—এটা ভেবে দেখেছেন?’—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জোবায়ের হোসাইন। ১৯ জুন রাত ৩টা ১০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ প্রশ্ন করেন।

জোবায়ের হোসাইন লিখেছেন, ‘‌‘হাদি ভাইকে যেন ভুলে না যাই’—এই টাইপ পোস্ট দিলেই এখন হা হা রিঅ্যাক্টের বন্যা বয়ে যায়। এখন যারা এটা পোস্ট করেন; তারা সিরিয়াসলি হাদি ভাইকে ভুলে না যাওয়ার রিমাইন্ডার না বরং হাস্যরস করতেই পোস্ট দেন। কিন্তু যেই হাদি ভাই সবার মাথার তাজ ছিলেন, তাকে নিয়ে এখন হাস্যরস কেন হয়—এটা ভেবে দেখেছেন?’

তিনি লিখেছেন, ‘একসময় যারা জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগে সোশাল মিডিয়া গরম করেছে, তারা এখন কেন এটা দেখলেই এড়িয়ে যায়—এটা আপনারা বের করেছেন? করেননি। হাদি ভাইকে হত্যার পর জানাজায় দাঁড়িয়ে কাঁদা লোককেও আমি এখন বিরক্ত হয়ে যেতে দেখেছি।’

সবশেষে তিনি লিখেছেন, ‘হাদি ভাইয়ের ইডিওলজি, তার ফিলোসোফি যদি আসলেই স্টাবলিশ করতে চান, সবার মধ্যে ছড়িয়ে দিতে চান—তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজেন। এই প্রশ্নের উত্তর না খুঁজলে এই হাস্যরস, এই বিরক্তের সিরিয়াল লম্বা হবে।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow