হাদি হত্যা গ্রেপ্তার আসামিদের ফেরত আনার কাজ চলছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।’ তিনি বলেন, ‘তালিকা তৈরি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অভিযান চলবে খুব তাড়াতাড়ি।’ মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায়বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী পুলিশ।’ পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়ায় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সব অপরাধীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআর

হাদি হত্যা গ্রেপ্তার আসামিদের ফেরত আনার কাজ চলছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।’ তিনি বলেন, ‘তালিকা তৈরি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অভিযান চলবে খুব তাড়াতাড়ি।’ মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায়বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী পুলিশ।’ পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়ায় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সব অপরাধীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow