হাদি হত্যা; বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন। এদিকে প্লাটফর্মটির সঙ্গে জড়িত ফাহিম আবদুল্লাহ জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই অবস্থান কর্মসূচিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ আরও বেশ কয়েকজন যোগ দেন। এসময় তাদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’, ‘জাতিসংঘের তদন্তে শহিদ ওসমনা হাদি হত্যার তদন্ত চাই’, ‘জাস্টিস ফর হাদি’ প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনদিনের মাথায় চিকিৎসাধীন

হাদি হত্যা; বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন। এদিকে প্লাটফর্মটির সঙ্গে জড়িত ফাহিম আবদুল্লাহ জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই অবস্থান কর্মসূচিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ আরও বেশ কয়েকজন যোগ দেন। এসময় তাদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’, ‘জাতিসংঘের তদন্তে শহিদ ওসমনা হাদি হত্যার তদন্ত চাই’, ‘জাস্টিস ফর হাদি’ প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মারা যান হাদি। এরপরই বিচার দাবিতে একাধিক কর্মসূচি পালন করে আসছে প্লাটফর্মটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow