হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে ১৭ জুন নতুন তারিখ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত তারিখে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় এই সময় বাড়ানো হয়। রোববার (৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত সময় পরিবর্তন করে আগামী ১৭ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন। চিকিৎসার জন্য উন্নত ব্যবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অ

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে ১৭ জুন নতুন তারিখ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত তারিখে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় এই সময় বাড়ানো হয়।

রোববার (৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত সময় পরিবর্তন করে আগামী ১৭ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন।

চিকিৎসার জন্য উন্নত ব্যবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ২০ ডিসেম্বর মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা সংযোজনের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

মামলার অগ্রগতিতে এর আগে ৬ জানুয়ারি ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১১ জনকে গ্রেফতার দেখানো হলেও বাকি ৬ জনকে পলাতক উল্লেখ করা হয়।

তবে ওই চার্জশিটের ওপর অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করে। আদালত আবেদন গ্রহণ করে পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়।

বর্তমানে মামলাটি সিআইডির অধিকতর তদন্তাধীন রয়েছে এবং আদালত নতুন সময়সীমা অনুযায়ী প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow