‘হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন’, সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, `হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, বর্তমান সরকার বিচার করতে না পারলে ভবিষ্যতে নির্বাচিত সরকার এ ঘটনার বিচার করবে।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, বর্তমান সরকার এ হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত সরকার এ ঘটনার বিচার করবে। শনিবার (১১ জুলাই) রংপুরে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। হাদি হত্যার বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার থাকে না বলেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্যে উঠে এসেছে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হবার মতো বিষয়। ন্যায্য বিচার পাওয়া যেখানে প্রশ্নবিদ্ধ, দাবি সেখানেই প্রগাড় হয়ে দাড়ায়। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন

‘হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন’, সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, `হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, বর্তমান সরকার বিচার করতে না পারলে ভবিষ্যতে নির্বাচিত সরকার এ ঘটনার বিচার করবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, বর্তমান সরকার এ হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত সরকার এ ঘটনার বিচার করবে।

শনিবার (১১ জুলাই) রংপুরে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। হাদি হত্যার বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

তার বক্তব্যে উঠে এসেছে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হবার মতো বিষয়। ন্যায্য বিচার পাওয়া যেখানে প্রশ্নবিদ্ধ, দাবি সেখানেই প্রগাড় হয়ে দাড়ায়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

হাদি হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়। পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হলেও, মামলার বাদী হওয়া এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পরিবার ও বিভিন্ন মহলে বিভিন্ন মত ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow