হাদির হত্যাকারীদের ভারতে পালাতে ‌‘সহায়তাকারী’ কে এই ফিলিপ সাংমা?

ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমা। যাকে ধরতে হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পাড়ি দিতে সহায়তা করেন এই ফিলিপ। পরে নিজেও ভারতে পালিয়ে যান। শনিবার (১৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ফিলিপকে গ্রেফতার করে। এর আগে ৮ মার্চ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হন। পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আলমগীর হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। কী ঘটেছিল সেদিনবিভিন্ন সূত্রে জানা গেছে, মিরপুর থেকে প্রাইভেটকারযোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে যান ফয়সাল ও তার এক সহযোগী। এরপর সেই প্রাইভেটকার থেকে নেমে তারা অন্য একটি প্রাইভেটকারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার সংলগ্ন মুন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যান। সেখানে প্রাইভেটকার থামিয়ে ফিলিপ নামের এক ব্যক্তির মোটরসাইকেলে ভুটিপাড়া সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয় তাদের। আরও পড়ুনফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ জিজ্ঞাসাবাদে যা জানালেন  ধার

হাদির হত্যাকারীদের ভারতে পালাতে ‌‘সহায়তাকারী’ কে এই ফিলিপ সাংমা?

ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমা। যাকে ধরতে হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পাড়ি দিতে সহায়তা করেন এই ফিলিপ। পরে নিজেও ভারতে পালিয়ে যান।

শনিবার (১৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ফিলিপকে গ্রেফতার করে। এর আগে ৮ মার্চ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হন। পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আলমগীর হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

কী ঘটেছিল সেদিন
বিভিন্ন সূত্রে জানা গেছে, মিরপুর থেকে প্রাইভেটকারযোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে যান ফয়সাল ও তার এক সহযোগী। এরপর সেই প্রাইভেটকার থেকে নেমে তারা অন্য একটি প্রাইভেটকারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার সংলগ্ন মুন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যান। সেখানে প্রাইভেটকার থামিয়ে ফিলিপ নামের এক ব্যক্তির মোটরসাইকেলে ভুটিপাড়া সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয় তাদের।

আরও পড়ুন
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার 
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ জিজ্ঞাসাবাদে যা জানালেন 

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন যে দুই ব্যক্তিকে ফিলিং স্টেশনের পাশে নামিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় তারাই ওসমান হাদি হত্যায় অভিযুক্ত। ওই সীমান্ত এলাকা দিয়েই ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে যান বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ফিলিপ সাংমাকে ধরতে অভিযান চালায় বিজিবি ও পুলিশ।

কে এই ফিলিপ সাংমা?
হালুয়াঘাট সীমান্তে টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে পারাপার করেন এমন কয়েকজন দালাল রয়েছেন ওই এলাকায়। তাদের একজন ফিলিপ সাংমা। তার বাড়ি হালুয়াঘাট সীমান্তসংলগ্ন ভুটিপাড়া গ্রামে।

দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় ফিলিপের বাড়ি
ভারত সীমান্ত লাগোয়া গাজীর ভিটা ইউনিয়নের দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় ফিলিপের বাড়ি। বাড়ি থেকেই দেখা যায় ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া। এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের যে কাঁটাতারের বেড়া রয়েছে, এই কাঁটাতারের বেড়ার নিচে কালভার্ট রয়েছে এবং সেখানে বড় বড় সুড়ঙ্গ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সুড়ঙ্গ পথেই পাচার করা হয়েছে ঢাকায় হাদির ওপর হামলাকারী আলমগীর এবং ফয়সালকে।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। গুরুতর অবস্থায় প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৫ ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠায় সরকার। সেখানে তিনি মারা যান।

টিটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow