হাবিবার স্বপ্নযাত্রায় পাশে দাঁড়াল কয়রা বন্ধুসভা
বাবার মৃত্যুর পর পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব কাঁধে তুলে নেন হাবিবার বড় ভাই ১৮ বছর বয়সী মাহমুদুল হাসান। ভ্যান চালিয়ে কোনোভাবে সংসার চালালেও বোনের পড়াশোনার খরচ জোগানো তাঁর জন্য কঠিন হয়ে পড়ে। পরিবারের দায়িত্ব নিতে গিয়ে দশম শ্রেণির পর তাঁর নিজের লেখাপড়াও থেমে যায়। তবু তিনি চান, বোনের শিক্ষাজীবন যেন কোনো বাধায় না পড়ে।