হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোববার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত হামে ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৩ জন শিশু। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের কারণে সরাসরি কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গজনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৭ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন শিশু। সব মিলিয়ে এ সময়ে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৬৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬২ জন নতুন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১ জনে পৌঁছেছে। একই সময়ে ৯৫৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৭৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১।  এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৬ হাজার ৮৫৯ রোগী, যাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ছাড়পত্র পে

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোববার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত হামে ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৩ জন শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের কারণে সরাসরি কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গজনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৭ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন শিশু। সব মিলিয়ে এ সময়ে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৬৮০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬২ জন নতুন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১ জনে পৌঁছেছে। একই সময়ে ৯৫৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৭৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১। 

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৬ হাজার ৮৫৯ রোগী, যাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow