হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জনে। শুক্রবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুইজন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯০ জন এবং একই সময়ে সন্দেহভাজন হামে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৩ জনে। এছাড়া সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন। অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৫১১ জন। বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—৫৪ জন। এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুইজন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জনে।

শুক্রবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুইজন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯০ জন এবং একই সময়ে সন্দেহভাজন হামে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৩ জনে। এছাড়া সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন।

অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৫১১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—৫৪ জন। এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুইজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow