হাম থেকে শিশুদের রক্ষায় চার পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াতের
হামের বিপর্যয়কর পরিস্থিতি থেকে কোমলমতি শিশুদের রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪টি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে হাম প্রাদুর্ভাবে ক্রমাগতভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দাবিগুলো হলো- দেশের প্রতিটি অঞ্চলের জন্য অবিলম্বে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে শতভাগ হামের টিকাদান নিশ্চিত করা; আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা; দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মাঝে রোগের সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।
বিবৃতি গোলাম পরওয়ার বলেন, জনস্বাস্থ্যের এই চরম সংকটের মুহূর্তেও প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা দৃশ্যমান হচ্ছে না। রোগ ছড়ানোর উৎস চিহ্নিত করা, আক্রান্তদের আইসোলেশন
হামের বিপর্যয়কর পরিস্থিতি থেকে কোমলমতি শিশুদের রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪টি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে হাম প্রাদুর্ভাবে ক্রমাগতভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দাবিগুলো হলো- দেশের প্রতিটি অঞ্চলের জন্য অবিলম্বে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে শতভাগ হামের টিকাদান নিশ্চিত করা; আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা; দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মাঝে রোগের সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।
বিবৃতি গোলাম পরওয়ার বলেন, জনস্বাস্থ্যের এই চরম সংকটের মুহূর্তেও প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা দৃশ্যমান হচ্ছে না। রোগ ছড়ানোর উৎস চিহ্নিত করা, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে কার্যকর ও তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা ইতোপূর্বে সাড়ে চারশত ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক এবং একটি স্বাধীন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য চরম উদ্বেগের বিষয়। সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণেই আজ পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।
জামায়াতের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ জনশক্তিকে স্ব-স্ব এলাকায় হামে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। এই মহামারীতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।