হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম আক্রান্ত রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হাম রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পরিস্থিতি সামাল দিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।” তিনি জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার কার্যকারিতা পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগছে।পরিস্থিতির অবনতি হলে হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম আক্রান্ত রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হাম রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পরিস্থিতি সামাল দিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।”

তিনি জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার কার্যকারিতা পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগছে।
পরিস্থিতির অবনতি হলে হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow