হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ জরুরি নির্দেশনা

দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে এবং আক্রান্ত রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকা নিশ্চিত করতে হবে। প্রতিদিন, ছুটির দিনসহ, সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর রাউন্ড করবেন। রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আলাদা ওয়ার্ড চালু ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা

হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ জরুরি নির্দেশনা

দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে এবং আক্রান্ত রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকা নিশ্চিত করতে হবে। প্রতিদিন, ছুটির দিনসহ, সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর রাউন্ড করবেন।

রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আলাদা ওয়ার্ড চালু ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা সময়োপযোগী সিদ্ধান্ত। এতে হাসপাতালভিত্তিক সংক্রমণ কমানো সহজ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow