হামলা-হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না : ফিরোজ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট ও হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে।  রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরে সরকারি নলডাঙা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ফিরোজ এ কথা বলেন।  সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে। ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে জেলা প্রশাসনকে আহ্বান জানান এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হবে ঝিনাইদহ-৪ আসনে ব

হামলা-হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না : ফিরোজ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট ও হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে।  রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরে সরকারি নলডাঙা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ফিরোজ এ কথা বলেন।  সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে। ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে জেলা প্রশাসনকে আহ্বান জানান এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হবে ঝিনাইদহ-৪ আসনে বহিরাগত কারো জায়গা হবে না। যে সব জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। আমাদের টাকা নেই, জনগণ আছে। সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জে হবে না। সাইফুল ইসলাম ফিরোজ ভোটারদের উদ্দেশে নানা প্রতিশ্রুতি দেন। মাদক ও সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ গঠনসহ নির্বাচিত হলে নির্বাচনী এলাকার গণমানুষের জীবনমান উন্নয়নে নিজের পরিকল্পনা ব্যক্ত করেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন, সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, এম ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী মন্ডল, মফিজুর রহমান মন্টু. সাবেক কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow