হামাস চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য আছে: নেতানিয়াহু
হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৩ আগস্ট) নেতানিয়াহু বলেন, গাজা পুনর্গঠন শুরুর আগে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করতে হবে এবং গাজা উপত্যকাকে সামরিক কার্যক্রম থেকে মুক্ত করতে হবে। তিনি এমন একটি প্রস্তাবের পক্ষেও অবস্থান নিয়েছেন, যেখানে গাজার বাসিন্দারা চাইলে স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে যেতে পারবেন। এর আগে গত সপ্তাহে হামাস ও গাজার অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী একটি খসড়া কাঠামোতে সম্মত হয়। প্রস্তাব অনুযায়ী, ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার বিনিময়ে অস্ত্র ফিলিস্তিনি নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয়েছে। সূত্র: শাফাক নিউজ
হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (৩ আগস্ট) নেতানিয়াহু বলেন, গাজা পুনর্গঠন শুরুর আগে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করতে হবে এবং গাজা উপত্যকাকে সামরিক কার্যক্রম থেকে মুক্ত করতে হবে।
তিনি এমন একটি প্রস্তাবের পক্ষেও অবস্থান নিয়েছেন, যেখানে গাজার বাসিন্দারা চাইলে স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে যেতে পারবেন।
এর আগে গত সপ্তাহে হামাস ও গাজার অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী একটি খসড়া কাঠামোতে সম্মত হয়।
প্রস্তাব অনুযায়ী, ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার বিনিময়ে অস্ত্র ফিলিস্তিনি নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয়েছে।
সূত্র: শাফাক নিউজ
What's Your Reaction?