হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে হামে আক্রান্ত মোট ৯৪১ শিশু ভর্তি হয়েছিল। সোমবার (১ জুন) হাসপাতালটির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে হামে আক্রান্ত ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ছয় থেকে নয় মাস বয়সি ৩৩৩ জন এবং নয় মাস থেকে দুই বছর বয়সি ২৭৫ জন ছিল। ফলে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুদের বড় একটি অংশ ছিল দুই বছরের কম বয়সি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধুমাত্র মে মাসেই হামে আক্রান্ত হয়ে ২০ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ঢাকা জেলার। এ জেলার ৩৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর গাজীপুর জেলার ৪৭ জন এবং ভোলা জেলার ৪১ জন শিশু ভর্তি হয়েছে।
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে হামে আক্রান্ত মোট ৯৪১ শিশু ভর্তি হয়েছিল।
সোমবার (১ জুন) হাসপাতালটির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে হামে আক্রান্ত ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ছয় থেকে নয় মাস বয়সি ৩৩৩ জন এবং নয় মাস থেকে দুই বছর বয়সি ২৭৫ জন ছিল। ফলে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুদের বড় একটি অংশ ছিল দুই বছরের কম বয়সি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধুমাত্র মে মাসেই হামে আক্রান্ত হয়ে ২০ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ঢাকা জেলার। এ জেলার ৩৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর গাজীপুর জেলার ৪৭ জন এবং ভোলা জেলার ৪১ জন শিশু ভর্তি হয়েছে।
What's Your Reaction?