হামের উপসর্গ: খালি হলো আরো ১৬ জন মায়ের কোল
পৃথিবীর নতুন অতিথি হিসেবে শিশুগুলোর এখনো চোখ মেলে দেখো হয়নি অবারিত ভূবন। তার আগেই প্রতিরোধযোগ্য রোগ হামে আক্রান্ত হয়ে বা হামের উপগর্স নিয়ে প্রতিদিন কিছু শিশু মায়ের কোল খালি করে চলে যাচ্ছে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে। দেশে গত চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১৬টি শিশু তাদের অঙ্কুরিত জীবনের ইতি টেনেছে; খালি হয়েছে ১৬ মায়ের কোল।
What's Your Reaction?
