হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার (২৪ মে) পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে।    এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow