হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুজনই সিলেটের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। দুজনই সিলেট বিভাগের। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৭৯ জন। আরও পড়ুনহামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু দুই মাসে হাম ও হামের উপসর্গে প্রাণ গেলো ৪৫১ জনের  ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫১২ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন। কেএসআর/

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুজনই সিলেটের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। দুজনই সিলেট বিভাগের। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৭৯ জন।

আরও পড়ুন
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু 
দুই মাসে হাম ও হামের উপসর্গে প্রাণ গেলো ৪৫১ জনের 

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫১২ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow