হারিয়ে যাওয়া ৯১ মোবাইল ফোন ফিরিয়ে দিলো পুলিশ
ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা ও অন্যান্য জেলা থেকে হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ উদ্যোগে এসব ফোন উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং (এমএফএস) গ্রাহকদের থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশের বিশেষ এই ইউনিট। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এই উদ্ধার অভিযানে মূল ভূমিকা পালন করে। পুলিশের বিশেষ এই ইউনিটের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। শুধু মোবাইল ফোন বা টাকাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা দিয়েছে
ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা ও অন্যান্য জেলা থেকে হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ উদ্যোগে এসব ফোন উদ্ধার করা হয়।
এছাড়া মোবাইল ব্যাংকিং (এমএফএস) গ্রাহকদের থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশের বিশেষ এই ইউনিট।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এই উদ্ধার অভিযানে মূল ভূমিকা পালন করে। পুলিশের বিশেষ এই ইউনিটের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। শুধু মোবাইল ফোন বা টাকাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা দিয়েছে এই সেল। এছাড়া নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকেও উদ্ধার করেছে তারা।
মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোসফেকুর রহমান প্রমুখ।
এম শাহাজান/এফএ/এএসএম
What's Your Reaction?