হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব
কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার ও সহকর্মীরা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল আছেন বলে জানিয়েছে তার পরিবার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর বনশ্রী ইউনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। চিকিৎসা শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুরে তিনি ঢাকার গোড়ান এলাকায় নিজের ভাড়া বাসায় ফিরেছেন। তার সহকর্মী অভিনেতা সবুজ হোসেন জানান, হারুন কিসিঞ্জার ভাই এখন বিপদমুক্ত। চিকিৎসা শেষে তাকে সোমবার দুপুরে তার বাসায় নিয়ে আসি। অভিনেতার ছেলে রুবেল খন্দকার বাবার শারীরিক অবস্থা নিয়ে জানান, বাবা দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদটি পরিবারকে চরমভাবে ব্যথিত করেছে। রুবেল খন্দকার আরও বলেন,বাবা বেঁচে আছেন এবং সুস্থ হওয়ার পথে। যারা না জেনে এই ধরনের মিথ্যা খবর ছড়াচ্ছেন,
কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার ও সহকর্মীরা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল আছেন বলে জানিয়েছে তার পরিবার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর বনশ্রী ইউনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। চিকিৎসা শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুরে তিনি ঢাকার গোড়ান এলাকায় নিজের ভাড়া বাসায় ফিরেছেন।
তার সহকর্মী অভিনেতা সবুজ হোসেন জানান, হারুন কিসিঞ্জার ভাই এখন বিপদমুক্ত। চিকিৎসা শেষে তাকে সোমবার দুপুরে তার বাসায় নিয়ে আসি।
অভিনেতার ছেলে রুবেল খন্দকার বাবার শারীরিক অবস্থা নিয়ে জানান, বাবা দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদটি পরিবারকে চরমভাবে ব্যথিত করেছে।
রুবেল খন্দকার আরও বলেন,বাবা বেঁচে আছেন এবং সুস্থ হওয়ার পথে। যারা না জেনে এই ধরনের মিথ্যা খবর ছড়াচ্ছেন, তারা আমাদের পরিবারকে অহেতুক মানসিকভাবে কষ্ট দিচ্ছেন। দয়া করে কেউ গুজবে কান দেবেন না। আমি দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জারের ফুসফুসে সংক্রমণ থাকলেও ওষুধের মাধ্যমে তা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তার অক্সিজেন স্যাচুরেশন লেভেলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং খাবার গ্রহণ করছেন। শারীরিক পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র (রিলিজ) দিয়েছেন।
গত কয়েকদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত না হয়েই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রীতিমতো পোস্ট দিচ্ছে অনেকেই।
What's Your Reaction?