হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এগিয়ে গেছে নরওয়ে। ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছে তারকা ফরোয়ার্ড আরলিং হলান্ড। ৯০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোড়াল শটে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। এর আগে ম্যাচের ৭৯তম মিনিটে ব্রাজিলের জালে ১ গোল দিয়ে বসেন আর্লিং হালান্ড। তাতেই এগিয়ে ছিল নরওয়ে। যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল-নরওয়ে। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের শুরুতেই ব্রাজিলের মনে ভয় ধরিয়ে দিয়েছিল ইউরোপের দলটি। বাম দিক থেকে সুশৃঙ্খলভাবে ক্রস বাড়ান শেল্ডারআপ। সেই ক্রসে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়েসকে ছাপিয়ে দারুণ উচ্চতায় উঠে শক্তিশালী হেড নেন হলান্ড। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারের কোনো সুযোগ না রেখে বল জালে পাঠান নরওয়ের এই গোলমেশিন। এই গোলটি ছিল টুর্নামেন্টে হলান্ডের ষষ্ঠ গোল, যা তাকে আরও একবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে এগিয়ে দিল। গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠে নরওয়ে শিবির, অন্যদিকে চাপে পড়ে যায় ব্রাজিল। ৯০তম মিনিটের দ্বিতীয় গোলের মাধ্যমে কার্যত ব্রাজিলকে বড় ধাক্কা দিয়ে বিশ্বকাপের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এগিয়ে গেছে নরওয়ে। ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছে তারকা ফরোয়ার্ড আরলিং হলান্ড। ৯০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোড়াল শটে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। এর আগে ম্যাচের ৭৯তম মিনিটে ব্রাজিলের জালে ১ গোল দিয়ে বসেন আর্লিং হালান্ড। তাতেই এগিয়ে ছিল নরওয়ে। যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল-নরওয়ে। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের শুরুতেই ব্রাজিলের মনে ভয় ধরিয়ে দিয়েছিল ইউরোপের দলটি। বাম দিক থেকে সুশৃঙ্খলভাবে ক্রস বাড়ান শেল্ডারআপ। সেই ক্রসে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়েসকে ছাপিয়ে দারুণ উচ্চতায় উঠে শক্তিশালী হেড নেন হলান্ড। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারের কোনো সুযোগ না রেখে বল জালে পাঠান নরওয়ের এই গোলমেশিন। এই গোলটি ছিল টুর্নামেন্টে হলান্ডের ষষ্ঠ গোল, যা তাকে আরও একবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে এগিয়ে দিল। গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠে নরওয়ে শিবির, অন্যদিকে চাপে পড়ে যায় ব্রাজিল। ৯০তম মিনিটের দ্বিতীয় গোলের মাধ্যমে কার্যত ব্রাজিলকে বড় ধাক্কা দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খুব কাছে পৌঁছে গেছে নরওয়ে, যা তাদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow